1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

দুর্গাপুরে অবৈধ মাটি খনন বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ৬টি ভেকু ও ১টি ড্রেজার মেশিন অকেজো।

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুরের মাটি খনন, বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি পরিবহন এবং রাস্তা চলাচলের অনুপযোগী করার অপরাধে আজ ভ্রাম্যমাণ আদালতের  অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল রবিবার ০৭ জুন  সকাল ১১:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত মোট ৭টি  ঘটনাস্থলে অভিযান চালানো হয় উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭টি স্থানে

দুর্গাপুর পৌরসভা,শানপুকুরিয়া,পানানগর ইউনিয়ন,বিয়াড়,গোলাবাড়ি,গুনাজিপাড়া ঝালুকা ইউনিয়ন,কুহাড়, কালুপাড়া, আন্দুয়া

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনাস্থলেই অবৈধ কাজে ব্যবহৃত ৬টি ভেকু মেশিন ও ১টি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়। অবৈধ মাটি খননের কারণে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। তিনি জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনুমতি ছাড়া পুকুর, ফসলি জমি বা খাল-বিলের মাটি কাটা এবং পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD