1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ জন নেতাকর্মী গ্রেপ্তার। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ পাচারকারীদের তৎপরতা নস্যাৎ করা হয়েছে। রামেক হাসপাতালে সংকটাপন্ন হৃদরোগীর সফল প্রাইমারি পিসিআই ফার্মেসি সার্টিফিকেট কোর্স পরিচালনায় বিসিডিএস-এর সম্পৃক্ততা পুনর্বহালের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদী রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাচ পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি গোয়ালন্দ ঘাট থানার ওসি, সফিকুল ইসলামের আহ্বান

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ।

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ জুন ২০২৬ তারিখে রাত আনুমানিক ০০১০ ঘটিকায়  ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন ইউসুফপুর কান্দিপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে বিজিবি’র আভিযানিক দল কিছুটা দূরে লোকজনের আনাগোনা শুনতে পায় এবং ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হয়। বিজিবি’র আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকরাবারীরা দৌড়ে পালিয়ে যায়। পরক্ষনে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে আভিযানিক দল একটি ব্যাগ দেখতে পায় এবং ব্যাগটি  খুললে তার মধ্য হতে *১০,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই দিনে রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন পশ্চিম বাতান নামক এলাকা দিয়ে মাদক দ্রব্য পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন মাদক কারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আম বাগানের দিকে আসছে। উক্ত মাদক কারবারী আম বাগানের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি বস্তা ফেলে তাৎক্ষনিক দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD