1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রোজেল পারভেজ রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:মিজানুর রহমানঃ

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার ২ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রোজেল পারভেজ রানার উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার (৬ জুন ২০২৬) বিকেল সাড়ে ৫টায় কালুখালীতে তাঁর নিজ বাড়িতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ মাস্টার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজাহারুল ইসলাম বুলু মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিলন, উপজেলা যুবদলের সদস্য মো. আমিন খান, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মকুল মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জিয়াউর রহমান জিরু, ৯ং ওয়ার্ডের সাবেক সদস্য মো. কুদ্দুস মণ্ডল, ৮ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মোল্লা, ৬ং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বারেক মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. আলিম শেখ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বকুল মণ্ডল এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হক জিন্না।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. লিয়াকত শেখ, সাগর শেখ, নাসির শেখ, আলিম মোল্লা, শুকুর শেখ, মো. ফিরোজ শেখ, মাওলানা হুমায়ুন মোল্লা, চাঁদ আলী মোল্লা, জহুরুল ইসলাম, জিয়া, রুহুল শেখ ও ফরিদ নাসিরসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে। তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রোজেল পারভেজ রানার প্রার্থিতাকে সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD