1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ২ গ্রাম হেরোইন।

  • প্রকাশিতঃ সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রোববার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মহানগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের মো. শাকিলের ছেলে মো. পিয়াস (২৭) এবং একই থানার দরগাপাড়া (জোত মহেশ) এলাকার মৃত সামসুলের ছেলে মো. আইনুল হক (৩৭)।

পুলিশ জানায়, অভিযান চলাকালে পিয়াসের দেহ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আইনুল হক মাদক বিক্রির কাজে পিয়াসকে সহযোগিতা করছিলেন।

আরএমপির তথ্যমতে, গ্রেপ্তারকৃত পিয়াসের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদক ও দণ্ডবিধি সংশ্লিষ্ট মোট চারটি মামলা রয়েছে। এছাড়া আইনুল হকের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD