1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ জন নেতাকর্মী গ্রেপ্তার। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ পাচারকারীদের তৎপরতা নস্যাৎ করা হয়েছে। রামেক হাসপাতালে সংকটাপন্ন হৃদরোগীর সফল প্রাইমারি পিসিআই ফার্মেসি সার্টিফিকেট কোর্স পরিচালনায় বিসিডিএস-এর সম্পৃক্ততা পুনর্বহালের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদী রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাচ পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি গোয়ালন্দ ঘাট থানার ওসি, সফিকুল ইসলামের আহ্বান

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল ভারতীয় ট্যাপেনটাডলসহ আটক ১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীর সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোরাডিন সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পথে চোরাচালান, মাদক পাচার এবং নারী-শিশু পাচার রোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে গত ২৬ মে ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

 

তথ্য অনুযায়ী, রাজশাহীর রাজপাড়া থানার বুলনপুর এলাকা দিয়ে একটি মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন খবর পেয়ে মাজারদিয়া বিওপির একটি চৌকস আভিযানিক দল আইবাধ নদীর ঘাট এলাকায় অবস্থান নেয়।

 

অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে নদীর ঘাটের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৩৬৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ২ বোতল কোরাডিন সিরাপ উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সোনারুল (৩৫)। তিনি রাজশাহীর দামকুড়া থানার চরমাজারদিয়া গ্রামের বাসিন্দা।

 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD