1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

 

রিকি শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি:

 

শিশু রামিসাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে জেলা শহরের পৌর পার্ক শহীদ মিনার চত্বর ও চৌরঙ্গী এলাকার কেরামত প্লাজার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে স্থানীয় বাসিন্দাদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট গোলচত্বরে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। এসময় জুবায়ের খান, শেখ ডালিয়া প্রমুখ বক্তব্য দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD