1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহী মহানগরীতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন; ৮ আসামি গ্রেপ্তার।  

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ডিবি, আরএমপি। এ ঘটনায় জড়িত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইকৃত অটোরিক্সা, ব্যাটারি ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

 

 

জানা যায়, নিহত মামুনুর রশিদ প্রতিদিনের ন্যায় গত ২ মে ২০২৬ তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে তার অটোরিক্সা নিয়ে গ্যারেজ থেকে বের হন। পরবর্তীতে রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকাল আনুমানিক ৭টার দিকে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দামকুড়া থানা পুলিশ ঘটনাস্থল জোতরাবোন উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল (৬০) বাদী হয়ে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

তদন্তে জানা যায়, দুর্বৃত্তরা অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে গত ২ মে ২০২৬ তারিখ কোর্ট স্টেশন হতে কাশিয়াডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে মামুনুর রশিদের অটোরিক্সা ভাড়া করে। কাশিয়াডাঙ্গা মোড়ে তারা একটি চায়ের দোকানে চায়ের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে মামুনুর রশিদকে খাওয়ায়। এর পর তারা সেখান হতে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছলে মামুনুর রশিদ জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন গ্রেপ্তারকৃত আসামিরা মামুনকে ফেলে দিয়ে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

 

 

ঘটনার পর থেকেই আরএমপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ডিবি, আরএমপি’র একটি চৌকস টিম ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শাহ্ আলী মিয়া ও তার টিম গত ১৫ মে ২০২৬ তারিখ ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করেন। একই সঙ্গে ঘটনায় জড়িত ৪ জন আসামি মোঃ তানভীর রানা প্রান্ত (২২), পিতা-মোঃ মাসুদ রানা, সাং-হড়গ্রাম পূর্বপাড়া; মোঃ শামীম (৩৫), পিতা-মোঃ ইনসান, সাং-লক্ষীপুর ভাটাপাড়া; মোঃ রাব্বি (২০), পিতা-মোঃ জামাল, সাং-আলীগঞ্জ পূর্ব মোল্লাপাড়া; মোঃ নূর আলম (২৫), পিতা-মোঃ  মোকলেস, সাং-ভাটাপাড়া, সর্ব থানা-রাজপাড়া, মহানগর রাজশাহীগণকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

 

 

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৯ ও ২০ মে ২০২৬ তারিখ ধারাবাহিক অভিযান পরিচালনা করে মূল পরিকল্পনাকারীসহ আরও ৪ জন আসামি ওমর ফারুক ৥ বাবু (৪৩), পিতা-মৃত আব্দুল রশিদ, সাং-মোল্লাপাড়া, থানা-কাশিয়াডাঙ্গা; মোঃ সেলিম (৩৫), পিতা-রাজ্জাক, সাং-সুতাহাটি, থানা-রাজপাড়া, মোঃ সুজন (৩৬), পিতা-মৃত কালাম, সাং-মাসকাটাদিঘি,থানা- মতিহার; রাহেনুল হক (৪৫), পিতা-মৃত আইনুদ্দিন, সাং-খরিবোনা, থানা- বোয়লিয়া, মহানগর রাজশাহীগণকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিক্সা, অটোরিক্সার ৪ টি ব্যাটারি ও ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

 

 

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD