1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোপালগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকুরি পেলো ২১জন।

  • প্রকাশিতঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

 

রিকি শেখ গোপালগঞ্জ প্রতিনিধি : 

 

কোনো ঘুষ, তদবির কিংবা হয়রানি ছাড়াই মাত্র ১২০ টাকা সরকারী ফি’তে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে গোপালগঞ্জে ২১ জন চাকুরী পেলো। এর মধ্যে ২০ জন পুরুষ ও ১ নারী এই চাকুরী পেয়েছে।

 

আজ সোমবার (১৮ মে) বিকালে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো: হাবিবুল্লা।

 

জেলা পুলিশ সূত্র জানায়, মৌখিক পরীক্ষায় অংশ শেষে ব্যবহারিক পরীক্ষায় ২৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে বাকি ৫ জনকে।

 

ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার মো: হাবিবুল্লা বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাই যদি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। ঘুষ ছাড়া নিয়োগ দেয়া সম্ভব, আমরা সেটিই প্রমাণ করেছি। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই মেধাবী। আশা করি, তারা সততার ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।

 

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নারক কন্ঠে সৈকত কিত্তনীয়া, মারিয়া খানম, সজল সরকার, টিটব ঢালী বলেন, আমাদের এই চাকরীতে কোন টাকা লাগে নাই। শুধু মাত্র আবেদন ফি দিয়ে নিজ যোগ্যতায় এই চাকরী পেয়েছি। চাকরী পেয়ে আমরা অনেক খুশি।

 

ফলাফল ঘোষণার অনুষ্ঠানে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনিচুর রহমান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াইল হক জিয়া উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার’সহ অন্যান্য অতিথিবৃন্দ উত্তীর্ণ ২১ জন এবং অপেক্ষমাণ ৫ জনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD