1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

সাভারে পল্লী চিকিৎসকদের আলোচনা সভা হাম-রুবেলা প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করছে সরকার।

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

 

ঢাকার সাভারে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে উপজেলা কার্যকরী কমিটির পরিচিতি সভা ও হাম-রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সাভার উপজেলার বাগানবাড়ি চাইনিজ রেস্টুরেন্টে রবিবার (১৭ এপ্রিল) দুপুরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ড্রাগ সুপারিনটেনডেন্ট মওদুদ আহম্মদ।

 

 

বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী এবং সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সবুজ আলী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান (হাবিব)।

 

 

বক্তারা বলেন, টিকাদান কর্মসূচির ফলে শিশুদের মধ্যে হাম সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকার শিশুদের টিকার আওতায় আনতে মোবাইল টিকাদান টিম গঠন করা হয়েছে। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকাসহ অন্যান্য প্রয়োজনীয় টিকা নিয়মিত সরবরাহ করা হচ্ছে।

 

বক্তারা আরও বলেন, হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম সফল করতে পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

অনুষ্ঠানে সাভার ও আশুলিয়া এলাকার দুই শতাধিক পল্লী চিকিৎসক অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD