1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আমাদের গ্রাম

  • প্রকাশিতঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

দীপ্ত চক্রবর্ত্তী

বেতের ফলে রাঙিয়ে মুখ ভেঙ্গে নীরবতা
নাঙা শিশু ডাক দিয়ে কয় ডাহুকের কথা–
এ আমাদের গ্রাম।
ভোরের সূর্য জেগে উঠে গাঁয়ের বধুর সাথে
গরুগুলো আপন মনে যায় ছুটে যায় মাঠে;
মাছরাঙা দেয় অতলে ডুব
চিল পুড়ানো রোদ,
লাউয়ের মাচায় হলদে ফুলে
প্রজাপতি বুঁদ–
এ আমাদের গ্রাম।
নিয়ন আলো স্থান নিয়েছে
মাটির প্রদীপ উধাও
নগর কালো ধোঁয়ার বিষে
সবুজ আঁকে গাঁও।
কোলাহলের দানব নাই
চৈতী হাওয়ায় ভ্রমর গায়
মধুর মূর্ছনায়;
কুয়াশার গর্ভ হতে
স্নিগ্ধতা জেগে উঠে
প্রথম রোদের ছোঁয়ায়–
এই আমাদের গ্রাম।
বুক ফাঁটা তৃষ্ণায় চৈত্র খরতর
বর্ষায় দ্বীপ তার হাওর সাগর;
এখানে রাত নামে প্রগাঢ় অন্ধকারে
নিঝঝুম নীরবতা,
অভিসারী পেঁচার সাথে
জোনাকি কয় কথা–
জীবনের সাতকাহন।
শিমুলের তুলো যেন উড়ে যাওয়া খুশি
দুঃখের পাতারা ঝরে রাশি রাশি;
সব মিলে যেন এক রামধনু রং–
প্রাণের স্পর্শ দেয় আজও আমাদের গ্রাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD