1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ফরিদপুরে অনুমতি ছাড়া অন্যের জমিতে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০,০০০ টাকা জরিমানা।

  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় অনুমতি ছাড়াই অন্যের জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে আলমগীর ভুইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকের ডাঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
জানা যায়, আলমগীর ভুইয়া অনুমতি ছাড়াই অন্যের জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, অনুমতি ছাড়া অন্যের জমি থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ড্রেজারটি বন্ধ করে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD