1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী

ভাটারা ইউনিয়নে বসতবাড়িতে ঢুকে ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ ।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৪৪ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন-এর পারপাড়া এলাকায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।বসতবাড়িতে ঢুকে স্বামী-স্ত্রী ও তাদের কিশোর ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।এ সময় ঘরে ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে।এ ঘটনায় আহত গৃহবধূ আঞ্জুমান আরা (৪০) বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সাবলু সরকার রড, সিমেন্ট, বালু, ইট ও টাইলসের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি তিনি নিজ বাড়ির নির্মাণকাজ শুরু করেন।এ নিয়ে প্রতিবেশী আ: খালেক ও আ: মালেক বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করতেন বলে অভিযোগ করা হয়েছে। টাকা না দেওয়াকে কেন্দ্র করেই পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন আ: খালেক ও আ: মালেকের নেতৃত্বে রিয়াদ, জিহাদ,নয়ন মিয়া, শাকিব মিয়া, হৃদয়, সোহেল সহ আরও ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাতে সাবলু সরকারের বাড়িতে প্রবেশ করে। তারা সাবলু সরকারের ওপর রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।এতে তার মাথায় গভীর ক্ষত এবং বাম হাত ভেঙে যায়।

 

স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে আঞ্জুমান আরার মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে এবং গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।এ সময় তাদের ছেলে সৌখিন (১৬) বাবা-মাকে রক্ষা করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে।

হামলাকারীরা ঘরে ঢুকে ওয়্যারড্রপের ড্রয়ারে থাকা ব্যবসা ও নির্মাণকাজের জন্য সংরক্ষিত প্রায় ১৩ লাখ ৪২ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণের চেইন নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, চেয়ার, হাড়ি-পাতিল, দরজা-জানালা ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করা হয়।

স্থানীয়রা ডাকচিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আঞ্জুমান আরা বলেন,“দেশীয় অস্ত্র নিয়ে

আ: খালেক ও আ: মালেক আমাদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের সর্বস্ব লুট করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন,“অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD