1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

১৬ মাসে ৫৬০ হয়রানি, ১,১৪৪ সাংবাদিক আক্রান্ত—নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

দেশে গত ১৬ মাসে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে উদ্বেগজনক হারে হয়রানির ঘটনা ঘটেছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ৫৬০টি হয়রানির ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে প্রায় ১ হাজার ১৪৪ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

 

২ ফেব্রুয়ারি এই তথ্য প্রকাশ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনটির মতে, শারীরিক হামলা, হুমকি, মিথ্যা মামলা, পেশাগত কাজে বাধা, সরঞ্জাম ভাঙচুর ও অনলাইন হয়রানিসহ বিভিন্ন উপায়ে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। সেলের নেতারা জানিয়েছেন মাঠপর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে এবং ক্ষমতাসীন বা প্রভাবশালী মহলের অনিয়ম তুলে ধরার সময় এসব ঘটনার বড় অংশ ঘটেছে বলে জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার কারণে অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকরা তুলনামূলক বেশি ঝুঁকির মুখে রয়েছেন। অনেক ক্ষেত্রে হামলার শিকার হলেও ন্যায়বিচার পাওয়া বা কার্যকর তদন্তের অগ্রগতি দৃশ্যমান নয় বলেও অভিযোগ রয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারী পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির বলছেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা হামলা ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং সাংবাদিক সুরক্ষা আইন কার্যকরের দাবি জানিয়েছেন।

 

বিশ্লেষকদের মতে, সাংবাদিকদের ওপর ধারাবাহিক চাপ ও ভয়ভীতি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে সংকুচিত করে। ফলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক কাঠামোর স্বচ্ছতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD