1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

দেলদুয়ারে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের চেষ্টা।

  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

টাঙ্গাইল দেলদুয়ার উপজেলায় ভেকু দিয়ে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টার সময় ভ্রাম্যমাণ আদালত ভেকুর বেটারী জব্দসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার পাথরাইল গাদতলা গ্রামে এই অভিযান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরাইল ইউনিয়নের সেহরাতৈল গ্রামের ভেবল মিয়ার ছেলে মঞ্জুরুলসহ অমিনুর, বিপ্লব ও নজরুল মিলে অবৈধভাবে এলাকার শতবছরের পুরনো ইরি ধানের ব্লোকের পাগার, সাথে মানুষের যাতায়াতের রাস্তার মাঝে ভেকু দিয়ে পুকুর খননের চেষ্টা চালায়।

 

এ সময় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম। এ ঘটনার সত্যতা পাওয়ায় ভেকু চালক পালিয়ে যাওয়ায়। এ সময় ভেকুর বেটারীজব্দ এবং বিভিন্ন সরঞ্জাম বিনিষ্ট করা হয়।

 

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে ভেকু দিয়ে কৃষি জমিতে মাটি কাটা অপরাধ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সত্যতা পাওয়া যায় এবং ভেকু চালকসহ লোকজন পালিয়ে যায়। পরে আমরা ভেকুর বেটারীজব্দ এবং বিভিন্ন সরঞ্জাম বিনিষ্ট করা হয়। এ ধরণের অভিযান পরিচালনা আমাদের অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD