1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলায় স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে ঘরের বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগে সাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সাহিদ শেখ মাঝারদিয়া গ্রামের মো.আকুব্বর শেখের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাহিদ শেখের মাদক ব্যবসা বন্ধ করতে তার স্ত্রী জাহানারা বেগম ও ছেলে আশিক চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি তাদের ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করেন।
ঘটনার পর ভুক্তভোগী মা ও ছেলে পাশের একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে জাহানারা বেগম সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD