1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোপালগঞ্জে যৌতুকের দাবিতে ‘মুখে বিষ ঢেলে’ তরুণীকে হত্যা।

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ বার পঠিত

 

রিকি শেখ গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রেমের সম্পর্কের জেরে গ্রামবাসীর উদ্যোগে বিয়ে হওয়া তরুণীকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের এ ঘটনায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ মারা যান বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। নিহত নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) ওই গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে। তার স্বামী একই গ্রামের জাফর খানের ছেলে আরিফুল খান। স্থানীয়রা জানান, ১৫ দিন আগে আরিফুল রাতে তন্নীর সঙ্গে দেখা করতে আসলে গ্রামের লোকজন উদ্যোগ নিয়ে তাদের বিয়ে দেয়। কিন্তু আরিফুল নিজ বাড়িতে তন্নীকে নেয়নি। এ অবস্থায় রোববার তন্নী নিজে স্বামীর বাড়িতে গিয়ে ওঠেন। নিহত তন্নীর বাবা জাহাঙ্গীর খান বলেন, সোমবার তন্নী বাড়িতে এসে জানায়, শশুরবাড়ির লোকজন তার নামে দুই বিঘা জমি লিখে দিতে বলেছে। এরপর আমার মেয়ে স্বামীর বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে আমার মেয়েকে আমাদের বাড়ির সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শশুরবাড়ির লোকজন।

এর আগে তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় শ্বশুরবাড়ির লোকজন। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। তিনি আরও বলেন, মেয়েকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে আমার মেয়ে মারা যায়।এ বিষয়ে অভিযুক্ত আরিফুল খানের বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ করে পালিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ ছাড়া আরিফুলের মোবাইলও বন্ধ পাওয়া গেছে।

ওসি আইয়ুব আলী বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে। তবে মেয়ের পরিবারের লোকজন এখনও কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD