1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

রাজশাহীর ভাবমূর্তি ও বর্তমান পরিস্থিতি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

রাজশাহীর ভাবমূর্তি ও বর্তমান পরিস্থিতি

রাজশাহী ব্যুরো অফিস  ঃ শান্তির নগরী রাজশাহীতে মৃত্যুর হাতছানি। একদিকে আলোঝলমল নন্দিত সড়ক। অন্যদিকে অন্ধকারের চোরাগলিতে রক্তের বন্যা। রাজশাহী মহানগরী শেষ পর্যন্ত ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে । দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নিশাদ আকরাম । ১৬ সেপ্টেম্বর ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী দেখে হেতেমখায় তার মেসে ফিরছিলেন। এ সময় রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় যাওয়ার টার্নিং এ তার পথ রোধ করে মাথায় ও শরীরের অন্যান্য স্থানে ধারালো অস্ত্রের আঘাত করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। ঘটনার পর মুমূর্ষ অবস্থায় তার স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ ভোরের দিকে তার মৃত্যু হয়। নিহত নিশাদ আকরামের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা চোরা সমাজপুর গ্রামে। এর আগে ২০১৯ সালে নগরীর হেতেম খা ছোট মসজিদ এলাকায় ভোরের দিকে গ্রামের বাড়ি যাওয়ার সময় রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্র আসাদির রাব্বি ছিনতাইকারীদের হাতে খুন হন। বিগত পাঁচ বছরে এই দুই ছাত্র খুন ছাড়াও অসংখ্য জখমের ঘটনা ঘটেছে ।

বহিরাগত ছাত্রদের টার্গেট করে সম্প্রতি দিনে রাতে ছিনতাই চলছে। সাহেব বাজার ,ঘোষ পাড়া মোড় , বালিয়াপুকুর, ভদ্রা এলাকা, ও পদ্মার ধার এলাকায় নিয়মিত এ ধরনের ঘটে চলেছে। সিসিটিভি র আওতায় নগরীতে এমন ঘটনায় রাজশাহীর ভাবমূর্তি হুমকিতে পরিণত হয়েছে । ছিনতাইকারীদের উপদ্রবে রাজশাহী মহানগরীতে কেবলমাত্র রাতের বেলাতেই নয়, দিনের বেলাতেও সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে নারী পথচারী ও রিক্সা আরোহীরা রাস্তায় বের হতে শঙ্কিত। দায়িত্বরত কর্মকর্তাদের আন্তরিক তদারকি, দায়িত্ব বন্টন ও টহল জোরদারে অনীহা থাকায় পরিস্থিতি ছিনতাইকারীদের অনুকূলে চলে যাচ্ছে।

এ অবস্থায় রাজশাহীর সচেতন নাগরিক রাজশাহী পুলিশ কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD