1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য কে ভূমিমন্ত্রী হিসেবে মনোনয়ন ।  রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা, টানানো হলো উদ্বোধনী ব্যানার। শ্রীপরে সরকারি অ্যাম্বুলেন্স থেকে শিশুরোগীকে নামিয়ে দিলেন টিএইচএ, এলাকায় সমালোচনার ঝড়। রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার।   নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আলী নেওয়াজ খৈয়াম। এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা।     এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল নাগেশ্বরীতে বন্দুক দিয়ে পাখি শিকারের দায়ে যুবকের কারাদণ্ডসহ অর্থদণ্ড। নড়াইলে তাল গাছের স্বল্পতা অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির।

নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইল সদর উপজেলায় ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে পেট্রোল বোমা মেরে প্রতিপক্ষরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হবখালি ইউনিয়নের বিলডুমুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হবখালি ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ১টার দিকে বিকট শব্দ পেয়ে তাদের ঘুম ভাঙে। এ সময় ঘরে দাউ দাউ করে আগুন দেখতে পান। আগুনে ধান, রবিশস্যসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে, তবে, ঘরে কোনো লোক ছিলেন না। তারা দাবি করেন সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় বিএনপির প্রার্থীর সমর্থকরা তাদের ঘরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থক হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের লোকজনের ওপর দোষ চাপাচ্ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD