1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জেদ্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকির খানের শুভেচ্ছা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

জেদ্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকির খানের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি জেদ্দাহ ঃ ফ্রেন্ডস  অফ বাংলাদেশ, সৌদি আরব জেদ্দা শাখা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। জেদ্দা বাওয়াদী ভোজন বিলাস হোটেলে রাত ১১টার দিকে জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

❝জেদ্দা ফ্রেন্ডস অফ বাংলাদেশ শাখার উদ্যোগে❞, জেদ্দা বাওয়াদী ভোজন বিলাস হোটেলে জেদ্দার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে, কেক কেটে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা শাখার সম্মানিত সভাপতি ওয়াজি উল্লাহ ভূইয়া, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার সরকার,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইউসুফ মাহমুদ ফরাজি। এ সময় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন আহমেদ ভূইয়া, উপদেষ্টা জাকির হোসাইন খাঁন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ নীরব, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নান্নু, ত্রান- দুর্যোগ ও সমাজ কল্যান সম্পাদক ইব্রাহীম বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী পরিষদের সভাপতি সারতাজুল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, শরীয়তপুর সমিতির সভাপতি হাবিবুর রহমান বেপারী, কৃষক লীগের সভাপতি জুয়েল মাহমুদ, মোশাররফ হোসেন এবং জেদ্দা আওয়ামী লীগ ১০ সংগঠনের নেতাকর্মীগণ প্রমুখ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার পরিবারের সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD