1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ফরিদপুরে গভীর রাতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া তিনটি গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব সূত্র জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। “জিরো টলারেন্স” নীতিতে যেকোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে বাহিনীটি সক্রিয় রয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিআরটিসির দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সংলগ্ন ঝোপঝাড়ে অভিযান চালায়। অভিযানে ধাতব লিভারযুক্ত তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগানের কার্তুজ এবং ৩০টি গ্যাসগানের তাজা কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত গ্রেনেড ও গোলাবারুদগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সময় বিভিন্ন থানায় হামলার মাধ্যমে পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের অংশ। ওই সময় দুষ্কৃতকারীরা লুটকৃত অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে আতঙ্ক সৃষ্টি করেছিল।

র‌্যাব জানায়, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ফরিদপুরে পরিচালিত এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে বাহিনীটি।

র‌্যাব-১০ এর এই সফল অভিযান আবারও প্রমাণ করে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে র‌্যাব এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD