1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

অষ্টগ্রামে বিএনপির নির্বাচনি সমাবেশে উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত বহু।

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১২ বার পঠিত

মোঃজোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির একটি নির্বাচনি সমাবেশকে ঘিরে দলের অঙ্গসংগঠন যুবদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে সমাবেশস্থলে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় নেতারা এগিয়ে আসেন।
জানা গেছে, কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি সমাবেশ চলাকালে শেষ পর্যায়ে একটি মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। এ সময় মঞ্চের সামনে বসার স্থান ও চেয়ার ব্যবস্থাপনাকে কেন্দ্র করে বিএনপির একাংশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সময় প্রার্থী ফজলুর রহমান অসুস্থতাজনিত কারণে সমাবেশে উপস্থিত ছিলেন না। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে যুবদল নেতা মাহবুব আলম কিসমতের নাম উল্লেখযোগ্য।
যুবদল নেতা মাহবুব আলম কিসমত অভিযোগ করে বলেন, সমাবেশস্থলে পৌঁছানোর পর পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিএনপির স্থানীয় এক নেতা পাল্টা অভিযোগ করে বলেন, যুবদলের নেতাকর্মীরাই প্রথম উত্তেজনা সৃষ্টি করে হামলায় জড়ায়।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের নির্ভুল সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD