1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছলেনামা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছলেনামা গ্রামে দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল একটি চক্র। এই মাটি বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এর ফলে একদিকে যেমন ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছিল ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সদরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও

এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ফসলি জমির সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার ফলে যারা কৃষিজমি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD