1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার।           

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরএমপি সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে পরিচালিত অভিযানে মোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: তুষার হোসেন (২৮) ও মো: নুর আলী (২৮)। তুষার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত রুহুল আমিন ভিকুর ছেলে এবং নুর আলী বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত পৌণে ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম জুয়েল-এর নেতৃত্বে একটি টিম কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার চারখোটা লাইনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত তুষার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি তুষারের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

এছাড়াও একই তারিখ দিবাগত রাত পৌণে ১টার দিকে পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম জুয়েল-এর নেতৃত্বে অপর একটি টিম বোয়ালিয়া থানার স্বচ্ছ টাওয়ার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার খরবোনা হিন্দুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে  ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তারকৃত নুর আলীর সহযোগী অপর আসামি মো: রাজিব (২৮), পিতা- মো: কুজরত, সাং-খরবোনা নদীর ধার, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি নুর আলীর বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৪টি এবং পলাতক রাজিবের বিরুদ্ধে একই থানায় ২টি মামলা চলমান রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD