1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ ৯ জন আটক।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার, (নওগাঁ)

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সক্রিয় সদস্যসহ মোট ৯ জনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউসে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে পরীক্ষার্থী হিসেবে রয়েছেন—
নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাঈদ (৩১),
চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১),
মহাদেবপুর উপজেলার জিওলী গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬),
মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১),
সাপাহার উপজেলার কাওমি মাদ্রাসা পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০),
এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে রেহানা জান্নাত (৩১)।
এছাড়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য হিসেবে আটক করা হয়েছে—
পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪৫),
মহাদেবপুর উপজেলার জিওলী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আহসান হাবীব (৪০)
ও একই গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে ফারাজুল ইসলামকে।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের নাম ও পরিচয় নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD