
নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া শাহজাহানপুর থানা পুলিশ আন্ত:জেলা ডাকাত দলের চক্রের সক্রিয় সদস্য মাহবুব ডাকাত গ্রেফতার
বগুড়া থেকে আব্দুল হালিম মন্ডল
বগুড়া শাজাহানপুর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মাহবুবকে বিদেশে পিস্তল ম্যাগাজিন সাতটি গুলিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এ ঘটনায় শাহজাহানপুর থানা পুলিশ ও ট্রাক ড্রাইভার বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন ।
মামলার বাদী ড্রাক ড্রাইভার মোঃ ফরহাদ মিয়া (৫০), পিতা- মৃত মাজেদ মিয়া, সাং- মনোহরপুর, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর এবং তাহার সহযোগী হেলপার মোঃ শিহাব হোসেন সহ রংপুর মিঠাপুকুর এলাকা হইতে দুইটি ট্রাক রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-৮০৭৩ এবং রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-২০-০১২০ গাড়ীতে মুরগীর খাদ্য বোঝাই করিয়া চালান মোতাবেক ট্রাকের ভাড়া ৪৫,০০০/- টাকা এবং অপর ট্রাকের ভাড়া ৪৫,০০০/- টাকাসহ ফরিদপুর জেলার টেকেরহাটের উদ্দেশ্যে রওনা হইয়া ০৭/০৯/২০২৫ রাত্রী অনুমান ০০.৩০ টার সময় শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামস্থ সাদিক পার্কের অনুমান ৫০ গজ উত্তরপার্শ্বে পৌছিলে মোঃ ফরহাদ মিয়ার চালিত ট্রাকের পিছনের চাকা পামচার হইলে রাস্তার পূর্ব পার্শ্বে সাইড করিলে তাহার সাথে থাকা ট্রাকটিও তাহার ট্রাকের ঠিক পিছনেই সাইড করে।
চাকা পরিবর্তন করার সময় মোটরসাইকেল চালিয়ে উক্ত ০৩ জন আসামী ট্রাকের সামনে আসিয়া ড্রাক ট্রাইভারদের ঘিরিয়ে ধরে।
আসামী মোঃ মাহমুব খাঁন ট্রাক ড্রাইভারে নিকট আসিয়া পিস্তল ঠেকিয়ে যা আছে সব দিয়ে দিতে বলিয়া ট্রাক ড্রাইভারের পরনের গেঞ্জির বাম পকেট হইতে চালানসহ ৪৫,০০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং অন্য ট্রাকের সিটকভারের ভিতর হইতে ৪৫,০০০/- টাকা সর্ব মোট-৯০,০০০/- টাকা ছিনিয়ে নেয়। ইতিমধ্যে ট্রাক ড্রাইভার চিৎকার করিলে সেই সময় সিএনজি যোগে টহলরত পুলিশ ঘটনাস্থলে আসামাত্র পুলিশের উপস্থিতি টের পাইয়া ০২ জন আসামী তাহাদের মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল হইতে পালাইয়া যায়।
আসামী মোঃ মাহমুব খাঁন মোটরসাইকেলে উঠতে না পারিয়া পিস্তল প্রদর্শন করিয়া ধানের জমির দিকে দৌড় দিয়ে পালানোর চেষ্টাকালে শাজাহানপুর থানা পুলিশ ও ট্রাক ড্রাইভার, হেলপার পিছু ধাওয়া করিয়া ধানের জমি হইতে পিস্তল, ম্যাগজিন ভর্তি ০৭ রাউন্ট গুলিসহ ধৃত করেন। পরবর্তীতে ধৃত আসামীর নাম ১। মোঃ মাহমুব খাঁন (৩৫), পিতা- মৃত চাঁন, মাতা- মিনা বেগম, সাং- পাইকসা, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ এবং পলাতক আসামীদ্বয়ের নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে আসামী ২। মোঃ জাকির (৩৫), পিতা- ফরিদ, সাং-বাবইতারা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ, ৩। মোঃ আশরাফ @ চান্দি আশরাফ (৩৭), পিতা- মোজাহার আলী, সাং- চর বকদুল, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ বলিয়া জানা যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ মাহমুব খাঁন এবং তাহার হেফাজত হইতে উদ্ধারকৃত পিস্তল এবং ম্যাগজিনসহ ০৭ (সাত) রাউন্ড গুলি জব্দ করা হয়। ট্রাকের ড্রাইভার বাদী হয়ে এজাহার দায়র করলে শাজাহানপুর থানার মামলা নং- ১০, তারিখ- ০৭/০৯-২০২৫ খ্রিঃ ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু হয়।
এবং পিস্তল,ও ম্যাগজিনসহ সাত রাউন্ড গুলি রাখার অপরাধে শাজাহানপুর থানার এসআই আবু জাররা বাদী হয়ে মামলা দায়ের করলে আসামি মাহবুব এর বিরুদ্ধে শাজাহানপুর থানার মামলা নম্বর ১১ তারিখ ০৭/০৯/২০২৫ ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19 এ ধারায় আরেকটি নিয়মিত মামলার অজু হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জানান,
লুন্ঠিত টাকা উদ্ধার ও পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে