1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

তানোরে মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা।       

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি , রাজশাহী

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক রাজশাহীর তানোর উপজেলার মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদা এবং থানা পুলিশ।

জানা যায়, স্থানীয় গৃহবধূ রোজিনা খাতুনের ভুল অপারেশনের অভিযোগে তিনি জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর দৈনিক আলোকিত ৭১ সংবাদ এবং দৈনিক সবুজনগর সহ কয়েকটি অনলাইন পত্রিকায় মহানগর ক্লিনিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরবর্তীতে ইউএনও লিয়াকত সালমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এ সময় কাগজপত্রে অসংগতি এবং অনুমোদনহীন কার্যক্রম প্রমাণিত হওয়ায় ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং অনতিবিলম্বে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ।

উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, “মানুষের জীবন নিয়ে কারও অবহেলা বা প্রতারণা মেনে নেওয়া হবে না। ভুল চিকিৎসা বা অনুমোদনহীনভাবে ক্লিনিক পরিচালনার দায়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার সঙ্গে কারও অনিয়ম হলে তার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে ইউএনও’র এ সাহসী ও দ্রুত পদক্ষেপে স্থানীয় জনসাধারণ তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD