1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধা ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গাইবান্ধায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ আগাম ধানসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা, ব্যাহত জনজীবন। ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক চোরাকারবারী দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎

আক্কেলপুরের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীন মাষ্টার সাময়িক বরখাস্ত।   

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত
আক্কেলপুরের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীন মাষ্টার সাময়িক বরখাস্ত।   

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

 

হত্যা মামলায় কারাগারে থাকা জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীন মাষ্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার দুটি মামলায় হাজতে থাকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেন। সোমবার (১ সেপ্টেম্বর) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোমিন স্বাক্ষরিত চিঠিতে আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

 

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক আব্দুর রহিম ওরফে স্বাধীন আক্কেলপুর পুরাতন বাজারের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

 

 

সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, আব্দুর রহিম স্বাধীনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা ও আরেকটি হত্যা চেষ্টার মামলা থাকায় গত ২১ আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি গত ২৬ আগস্ট এক সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে আব্দুর রহিম বিধি মোতাবেক খোরাকী পাবেন এবং প্রতিষ্ঠান প্রধানের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন।

 

 

আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোমিন জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবিষয়ে উর্ধতন সকল দপ্তর এবং সংশ্লিষ্ট সকলকে পত্র প্রেরণ করা হয়েছে।

 

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত বছরের ২১ আগস্ট জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা হয়। পরে ওই বছরের ১০ সেপ্টেম্বর একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। এই দুটি মামলায় শিক্ষক আব্দুর রহিম স্বাধীন আসামি। 

 

 

এরপর আব্দুর রহিম স্বাধীন গ্রেপ্তার এড়াতে মেডিকেল ছুটি নিয়ে এলাকার বাইরে ছিলেন। নির্ধারিত ছুটি শেষে তিনি বিদ্যালয়ে যোগদান করেন।  চলতি বছরের ২১ আগস্ট তিনি বিদ্যালয়ে আসলে দুপুর ২টার দিকে আক্কেলপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করেন। পরে জয়পুরহাট সদর থানা তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD