1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

র‌্যাব-৫ এর অভিযানে দুর্গাপুরে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার। 

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার আসামি ওয়াজেদ আলীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। শুক্রবার (২৯ আগস্ট) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন, জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) ও নজরুল ইসলাম (৬০)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোজা অনন্তকান্দী গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ জানায়, চলতি বছরের ১৪ মে ওই গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। পরদিন থানায় হত্যা মামলা হয়, যেখানে ওয়াজেদ আলীকে আসামি করা হয়েছিল। পরে তিনি গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন। এরপর গত ১০ আগস্ট দুপুরে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলে পানবরজে কাজ করছিলেন। এসময় গ্রামের প্রায় ৩০-৩৫ জন লাঠি, রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নতুন করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে তিনজনের সম্পৃক্ততা প্রমাণিত হলে র‌্যাব-৫ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD