1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ঘাটাইলে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে ছেলে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মো:ফারুক আহমেদ ঘাটাইল( টাঙ্গাইল) টাঙ্গাইলের ঘাটাইলঃ

 

উপজেলার চকপাড়া গ্রামের জামিল (২০) তার পিতা সুমন (৪৭) কে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার অভিযোগে আটক হয়েছেন। ঘটনার স্বীকারোক্তি ২৭ আগস্ট তিনি দিয়েছেন। ঘাটাইল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের বাবা বীরমুক্তিযোদ্ধা নুরুল হক খান জানায়, সুমন গ্রামের পাশেই ধলাপাড়া বাজারে ওষুধের ফার্মেসি ব্যবসা করতো। প্রায় বছর চারেক আগে পারিবারিক কলহের জেরে সুমনের স্ত্রীর সাথে সুমনের ছাড়াছাড়ি হয়। কি কারণে বাবাকে জামিল হত্যা করল তা বুঝতে পারছিনা। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। স্থানীয়রা জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। ২০ আগস্ট বুধবার রাতে সুমন ও জামিল একই ঘরে ঘুমাতেন। কয়েকদিন ধরে অসুস্থ থাকার সুযোগে জামিল বাবা সুমনকে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরের দিন জামিল প্রতিবেশীদের জানান, সুমনের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। তবে লাশের অবস্থা দেখে কিছু প্রতিবেশী সন্দেহ প্রকাশ করেন। ঘটনার তিন দিন আগে জামিল লাশ গুম করার জন্য বাড়ির পেছনে একটি গর্ত খুঁজে খড়কুটো দিয়ে ঢাকা দিয়েছিলেন। সাত দিন পরে সন্দেহজনক আচরণে প্রতিবেশীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে জামিল নিজের দোষ স্বীকার করেন। আর লাশ গুম করতে গর্তটিও খুঁড়েছিলেন তিনি। হত্যাকারি জামিলের স্বীকারোক্তি শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘাটাইল থানা পুলিশ জামিলকে আটক করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD