1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিলনের পোষ্টার ফেস্টুন ভাংচুর!      

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার পঠিত

 

মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি, রাজশাহীঃ

 

রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী  বিএনপি নেতা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের পোষ্টার ও ফেস্টুন ছিড়ে ভাংচুর ও গায়েব করেছে দুষ্কৃতকারীরা। গত রোববার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলা এবং তানোর উপজেলার   বিভিন্ন জনবহুল মোড়ে ঘটেছে এমন পোষ্টার ও ফেস্টুন ভাংচুর ও গায়েব করার ঘটনাটি ঘটেছে। তানোর উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও  যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম  এমন নেক্কার জনক কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পোষ্টারে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষ হীন নেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছবি ছিল। সব ছিড়ে ফেলা হয়েছে।রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু শক্রতা থাকা সঠিক না। মনোনয়ন যিনি পাবেন তার হয়ে সবাই কাজ করব। একাধিক প্রার্থী থাকতে পারে। তাই বলে পোষ্টার ফেস্টুন ছিড়ে কখনো মানুষের মন জয় করা যায় না। তিনি জানান, বিষয়টি শোনার পর ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ভাই সহ ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হয়েছে।এবিষয়ে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী  ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে জানা যায়নি। এসব নোংরামি করে কখনো মানুষের মন পাওয়া যায়না। আমি আমার নেতাকর্মীদের ধৈর্য সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে চলাচলের নির্দেশ দিয়েছি।

 

 

এবিষয়ে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সম্প্রতি,বিগত দিনে দিবাগত রাতে তানোর থানার মোড় সহ বিভিন্ন জনবহুল মোড়ে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন পোস্টার ও ফেস্টুন ছিড়ে গায়েব করার ঘটনা ঘটেছিলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD