1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক বিচারের কাঠগড়ায় অপ্রতিম হত্যার ৪ আসামি, শুনানি ২৯ নভেম্বর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড ছাত্রদল নেতা রনির বাবার মৃত্যুতে কলেজ ছাত্রশিবিরের শোক চাঁদপুরে ৯ ও ১৪ মাসে কোরআনের হাফেজ হলো দুই শিশু ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ

বালিয়াকান্দিতে গড়াই নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান দুইজনের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার পঠিত

 

মোঃ ইমদাদুল হক রানা রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গড়াই নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইজনকে কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন নারুয়া ইউনিয়ন সংলগ্ন গড়াই নদীতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মনিরুল ও মিরাজুল নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে পাকা রাস্তা, বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে নারুয়া বাজার থেকে বাকসাডাঙ্গী হয়ে কোনাগ্রামের গুরুত্বপূর্ণ সড়কের বড় অংশ নদীতে বিলীন হয়েছে।
তারা আরও বলেন, বাকি অংশ ভেঙে গেলে কৃষকরা তাদের ফসল নারুয়া হাটে আনতে পারবে না। পাশাপাশি এ সড়কটি ভেঙে গেলে বাকসাডাঙ্গী, কোনাগ্রাম ও চর-ঘিকমলার মাঠে নদীর পানি ঢুকে পড়বে, যা কৃষি উৎপাদনে বড় বাধা সৃষ্টি করবে। তাই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন,
“আমরা গতরাতে সংবাদ পাই যে নারুয়া ইউনিয়ন সংলগ্ন গড়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। আজ বিকেলে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,”অবৈধ বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য,অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙন, ফসলি জমি ধ্বংস ও অবকাঠামোর ক্ষতির ঝুঁকি বাড়ছে। এ ধরনের অভিযান নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD