
নিজস্ব প্রতিবেদনঃ
হবিগঞ্জ শহরের জেলা পরিষদ এলাকা থেকে তারেক হাবিব (৩৫) নামের এক যুবককে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
সে হাতিরথান গ্রামের হাবিব খানের পুত্র। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সার্কিট হাউজ এলাকার মার্কাজ মসজিদ এলাকায় স্থানীয় জনতা ধাওয়া করলে সে হাতে ছোড়া নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় জনতা তার পিছু ধাওয়া করে। এক পর্যায়ে সে প্রাণ রক্ষার্থে জেলা পরিষদের ড্রেনে পড়ে যায়। এ সময় উৎসুক জনতা তাকে ধরে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় নিয়ে যায়। যার ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, তারেক হাবিবকে স্থানীয় লোকজন উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাসহ অভিযোগ রয়েছে। তাছাড়া বেশ কয়েকটি জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা আছে।
এতোদিন সে আত্মগোপনে ছিলো। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার কোর্টে প্রেরণ করা হবে।