
সাইফুল হাসান কাশিয়ানী(গোপালগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ
আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন,উদ্দেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্র মূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আপেল মাহমুদ তার নিজ সম্পত্তির উপরে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছেন, যেখানে তার পূর্বপুরুষ ইলিয়াস মোল্লা নামের এক ব্যক্তিকে তার অসহায়ত্বের জন্য কিছুদিনের জন্য মৌখিক ভাবে থাকার জায়গা দিয়েছিলো,। সেই সুযোগের দূর্বলতা কাজে লাগিয়ে কোন দুষ্কৃতকারীর প্রলোচনায় নিজের যায়গা দাবি করে অপপ্রচার করে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ভুমি দস্যু দখলবাজ আখ্যায়িত করে এই অপপ্রচার করা হয়। স্থানীয়রা জানান মূলত সামাজিকভাবে হেও প্রতিপৃন্ন করার হিনো উদ্দেশ্যে ইলিয়াস মোল্লা ও জাহাঙ্গীর মোল্লা এই বক্তব্য দেন। যাতে করে লোকলজ্জায় আপেল মাহমুদ তাদের এই দখল করা জায়গা ছেড়ে দেয়।প্রকৃত অর্থে আপেল মাহমুদের বৈধ সম্পত্তি দখল করে রেখেছে এই ইলিয়াস মোল্লা।
এমন ঘটনার বিষয়ে পরদিন বুধবারে এই প্রতিবেদকের কাছে সত্যতা স্বীকার করে সেই অভিযোগকারী ইলিয়াস মোল্লা বলেন- এড.আপেল মাহমুদ আমার নিজের কোন সম্পত্তি দখল করেনি এবং এলাকায় অন্য কোন যায়গা দখল করেছে বলে আমার জানা নেই। তবে তার প্রতিষ্ঠান গড়ে উঠার কারনে পুকুরে বালু গিয়ে মাছ চাষের কিছুটা ক্ষতি হয়েছে।তিনি আরো বলেন যে বাড়িতে আমি বসবাস করছি যায়গাটাও আমার না।
এ বিষয়ে অপর অভিযোগকারী জাহাঙ্গীর মোল্লা একই প্রতিবেদকের কাছে বলেন আমার বাড়ির প্রবেশদ্বারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এমন কিছু আমি বলিনি।এইটা মিথ্যা বলা হয়েছে। তবে তিনি এই সম্পত্তির বিষয়ে বলেন – আপেল মাহমুদ যায়গাটি রেকর্ড করে নিয়েছে।যার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য মোঃ সাগর মোল্লা বলেন – যায়গা দখল বা ভূমি দস্যু এসব বিষয় সম্পৃর্ন মিথ্যা বরং ইলিয়াস মোল্লা আপেল মাহমুদ এর যায়গায় বসবাস করে।তিনি একটি প্রতিষ্ঠান করার স্বার্থে ইলিয়াস মোল্লাকে ভিন্ন যায়গায় বসবাসের জন্য সর্বাত্মক সহযোগিতা করতে চেয়েছেন। তার পরেও তারা এরকম বক্তব্য দেওয়াটা ঠিক করেনি কারন যায়গাটি আপেল মাহমুদের নিজস্ব সম্পত্তি। সে সব সময় মানুষের পাশে থাকে এমনকি এলাকার মদ্রাসার এতিমখানা সহ বিভিন্ন মানবিক কাজে সহযোগিতা করে থাকেন।
এই বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এডভোকেট আপেল মাহমুদের কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি জানান- আমার নিজের যায়গায় উপরে আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান করতেছি যার পাশে আমার পূর্বপুরুষের মৌখিকভাবে দেওয়া বসতি রয়েছে, তাদের সাথে কোন প্রকার বাক-বিতন্ডা বা কোন প্রকার দখল জুলুম এমন কোন কিছুই আমার সাথে ঘটেনি, কেন কি কারনে আমাকে সামাজিক ভাবে হেয় করা হয়েছে আমার বদগম্য নয়।এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।