1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক বিচারের কাঠগড়ায় অপ্রতিম হত্যার ৪ আসামি, শুনানি ২৯ নভেম্বর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড ছাত্রদল নেতা রনির বাবার মৃত্যুতে কলেজ ছাত্রশিবিরের শোক চাঁদপুরে ৯ ও ১৪ মাসে কোরআনের হাফেজ হলো দুই শিশু ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিক হাদী ও তপুর জামিন নান্দনিক চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের নিরাপত্তাও জরুরি: ডিসি জাহিদ

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ০৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার, চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার।

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

 

সাবু রায় (বিকে), স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব_মোঃ_মারুফাত_হুসাইন মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম কাহারোল থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১৭/০৮/২০২৫ খ্রি. সন্ধ্যার পর থেকে রাতব্যাপী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা চোরচক্রের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি করার সরঞ্জাম, চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণঃ
১. মোঃ আব্দুল জব্বার (৪৮), পিতা- মৃত আমিরউদ্দিন, সাং- কাশিমপুর, পঞ্চগড় সদর।
২. মোঃ আক্তারুজ্জামান (৪০), পিতা- মোঃ আব্দুল মোত্তালেব, সাং- কমলাপাড়া, পঞ্চগড় সদর।
৩. মোঃ আইয়ুব আলী (৫০), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- বক্রিমপুর, পোঃ মোকন্দপুর।
৪. মোঃ তরিকুল ইসলাম (৫২), পিতা- মৃত জামাল উদ্দিন, সাং- মোহাম্মদপুর।
৫. শ্রী ফুলেন চন্দ্র রায় (৫৬), পিতা- মৃত চান্দিয়া বর্মন, সাং- ছাতইল, কাহারোল, দিনাজপুর।
৬. মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মোকছেদ আলী, সাং- বলরামপুর, থানা- আটোয়ারী, পঞ্চগড়।

চক্রের কার্যপদ্ধতিঃ
আসামীরা রাতের আঁধারে বসতবাড়ির পানির ট্যাংক ও টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে। এরপর বাড়ির গ্রীল কেটে বা অন্যভাবে ঘরে প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি করত।

উদ্ধারকৃত মালামালঃ
১। রেঞ্জ ১টি, প্লাস ১টি।
২। ছোড়া ২টি, হাতুড়ি ১টি।
৩। হ্যাসকোব্লেড ১টি।
৪। তালা কাটার যন্ত্রের হাতল ২টি।
৫। ঘুমের ওষুধ ১০০ পিস, গুড়া ৩ পোটলা (একটি বৈয়মে)।
৬। কাসার হাড়ি ১টি, প্লেট ৬টি, ঘটি ১টি, বাটি ৫টি।
৭। চুরির কাজে ব্যবহৃত মোবাইল ফোন ৫টি।
৮। নগদ টাকা ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার)।

গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আব্দুল জব্বারের নামে বিভিন্ন থানায় মোট ১৪টি চুরির মামলা রয়েছে। অন্যান্য আসামীদের বিরুদ্ধেও একাধিক চুরির মামলা চলমান আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD