1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধার ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার মান্দায় ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,গ্রেপ্তার সাইফ উদ্দিন অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম ‘বগুড়ার শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ’ নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে পানির নিচে পাঁকা ধান, দুশ্চিন্তায় কৃষক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর ফসলহানির অভিযোগ” বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক বিচারের কাঠগড়ায় অপ্রতিম হত্যার ৪ আসামি, শুনানি ২৯ নভেম্বর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড

রাজশাহীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধিঃমোঃ

রাজশাহী মহানগরীর সোনাদীঘির মোড়ে সংবাদ সংগ্রহকালে “সংবাদ ২৪ঘন্টা” ডট কম অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার তন্ময় দেবনাথ হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার পর স্থানীয় জনগণ দ্রুত হামলাকারীকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির নাম বাবলা।

সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতনের প্রেক্ষাপটে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এ ধরনের ঘটনা মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি এবং গণতন্ত্রকে দুর্বল করে।” তারা অবিলম্বে হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি জোরালো আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সংবাদকর্মীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD