1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ২৯ জুলাই ২০২৫ খ্রি. সকাল ১০:৩০ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। 

রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৫১ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেন। 

উল্লেখ্য, ৫১ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৭ টি, স্যামস্যাং ১১ টি, শাওমি ৯ টি, রিয়েলমি ৭ টি, ইনফিনিক্স ৪ টি, মোটোরলো ২ টি,  টেকনো ১ টি, ওপ্পো ৬ টি , হুয়াই ৩টি ও সেম্পনি  ব্র্যান্ডের ১টি। 

তা ছাড়া বিকাশে ১৫৫০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়। 

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD