1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীগঞ্জে ১৯ কোটি টাকার সেচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন সাত হাজারের বেশি মানুষ ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযান মাদকসহ গ্রেপ্তার ৯, উদ্ধার ট্যাপেন্টাডল ও গাঁজা শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক

নেত্রকোনা ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে চার গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০২ বার পঠিত

ইভটিজিং এর ঘটনায় মাইকিং করে চার গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক।

শহিদুল ইসলাম রুবেল,
নেএকোনা জেলা প্রতিনিধি:

ইভটিজিং ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশের হাওরে আলমশ্রী, মাখনা ,ও নোয়াগাঁও, পাঁচ আলমশ্রী গ্রামবাসীর মধ্যে কয়েক ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায় আলমশ্রী গ্রামের মেয়ে ,ছেলেরা নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমিতে পড়ালেখা করে। কয়েকদিন পূর্বে স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে আসার পথে মেয়েদেরকে ইভটিজিং করে নোয়াগাঁও গ্রামের বখাটে ছেলেরা।

এ নিয়ে গত কয়েকদিন পূর্বে মারামারির ঘটনাও ঘটে কিন্তু বিষয়টির কোন সুষ্ঠু সুরাহা না হওয়ায় উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিলো।

এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ মাইকিং করে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০জন আহত হয়।

গুরুতর আহত নওয়াগাঁও গ্রামের মুতি মিয়ার ছেলে, রফিক ( ৩৫), হাসিম উদ্দিনের ছেলে গনি মিয়া (৬৫), আবুচান মিয়ার ছেলে,সিয়াম (৪৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সংঘর্ষে আহত অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে নিকটস্থ এলাকায় প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো : লুৎফর রহমান জানান দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD