1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় ব্যাটালিয়ন ১৪ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর সীমান্তে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) রাত ৪টার দিকে পত্নীতলাহাবিলদার মো. আব্দুল খালেকের নেতৃত্বে বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে, বিজিবি সুত্র জানায়, সীমান্ত পিলার ২৫৪/৩-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD