1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

রাজবাড়ীর পাংশায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ এবং আহত ১জন।

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

স্টাপ রিপোর্টার মোঃ মিজানুর রহমানঃ

রাজবাড়ী পাংশায় দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মো: সাদ বিশ্বাস (৩০) নামে একজন নিহত এবং আজিম (১৫) নামে একজন আহত হয়েছে। শনিবার ((২৬ জুলাই) সকাল ১০টার দিকে মৌরাট ইউনিয়নের পূর্ব-বাগদুলী কাশেম মহাজনের ভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আশুরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাস এর ছেলে।
আহত আজিম পাংশা উপজেলার মৌরাট ইউনয়নের পূর্ব বাগদুল গ্রামের মো: আকুব্বর এর ছেলে।

জানা যায়, শনিবার সকালে নিহত সাদ মোটর সাইকেল চালিয়ে পাংশা শহরের দিকে আসার সময় বিপরীত মুখি একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ট করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের ভাই আবু তালহা বলেন, ফরিদপুর যাবার পথে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষনা করেন।

পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনার সংবাদ পেয়েছি, তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD