1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সরিষাবাড়ীতে ইয়াবা কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।শনিবার (২০ জুলাই) গভীর রাতে ২৬ বীর তারাকান্দি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পঞ্চাশী এলাকায় ইয়াবা ব্যবসায়ীর উপর অভিযান চালানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনজন ইয়াবা ব্যবসায়ীদের পঞ্চাশী বাজারে রমিজ উদ্দিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- মো. টিপু(৫৫)পিতা: মৃত মোঃ ময়নুল গ্রাম: কামারজানি,ধনবাড়ী,টাংগাইল।
মোঃ বাদল(৩৫)পিতাঃ মোঃ আব্দুল হক গ্রামঃ পাচপোটল,ধনবাড়ী টাংগাইল।নাজিম(৩০)পিতাঃ মোঃ বদিউজ্জামাল গ্রামঃ পাচপোটল, ধনবাড়ী,টাংগাইল।
আটককৃতদের কাছ থেকে,ইয়াবা -১০৬ পিস,কন্ট্রোলার -২ পিস, হিরোইন ১গ্রাম (২১ পুরিয়া)
মোবাইল ৫ টি(অ্যান্ড্রয়েড -১ টি,বাটুন ফোন-৪ টি) নগদ টাকা -৪২২৪০।
তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নি:) মোঃ জসিম উদ্দিন মামলা দায়ের করে।সরিষাবাড়ী থানার মামলা নম্বর ১১।
অভিযানে অংশগ্রহণকারী সেনাসদস্যদের এ পদক্ষেপে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছে এবং মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD