1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

ভোলায় আলোচিত হত্যা মামলার ২ আসামিকে আটক করলো- র‍্যাব- ৮

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

জেলা প্রতিনিধি- ভোলা:

ডিএমপি মোহাম্মদপুর থানাধীন চাঁদউদ্যান (লাউতলা) এলাকায় আলোচিত আল-আমিন হত্যা মামলার প্রধান দুই আসামিকে র‍্যাব-৮, সিপিএসসি ভোলা ক্যাম্প ও র‍্যাব-২, সিপিএসসি বসিলা, ঢাকার এক যৌথ অভিযানে ভোলা থেকে গ্রেফতার করা হয়েছে। অদ্য শনিবার (১৯জুলাই) বেলা ৩ টায় ভোলা র‍্যাব ৮ এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত (অভি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি আরো জানান ১৬ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ভিকটিম আল-আমিনকে পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা সামুরাই টাইপ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর মোহাম্মদপুর থানায় আল-আমিনের মা বাদী হয়ে মামলা দায়ের করলে (মামলা নম্বর-৫৯, তারিখ ১৭-০৭-২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) তা দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করে। এ ঘটনায় র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষিতে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৮ জুলাই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে আসামি মোঃ মোশারফ হোসেন (২৬) ও মোঃ রিপন ওরফে গিট্র রিপন (২৪)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানান দেশ ও জনগণের জানমাল রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD