1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু দেবীগঞ্জে ১৯ কোটি টাকার সেচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন সাত হাজারের বেশি মানুষ ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযান মাদকসহ গ্রেপ্তার ৯, উদ্ধার ট্যাপেন্টাডল ও গাঁজা শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নেত্রকোণায় সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদারের ১১তম শাহাদাৎ বার্ষিকী পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২৮ বার পঠিত

নেত্রকোণায় সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদারের ১১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শহিদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

শ্রদ্ধা, স্মৃতি চারন, স্মরণ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হলো নেত্রকোণা – ১ (দুর্গাপুর কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি উত্তর ময়মনসিংহের আওয়ামী রাজনীতির অবিসংবাদিত নেতা বীরমুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদারের ১১তম শাহাদাৎ বার্ষিকী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো বেজ ধারন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম জালাল উদ্দীন তালুকদারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কবর জিয়ারত ও শোক র‍্যালি করা হয়। এতে যোগ দেয় সুসং আদর্শ বিদ্যানিকেতনের কোমলমতি শিক্ষার্থী ও উপজেলার আপামর জনতা।

আজ (২৫ সেপ্টম্বর) সোমবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া সাম্মাম অটো রাইস মিল প্রাঙ্গণে পরিবারবর্গের পক্ষে মরহুমের কন্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুমা তালুকদার এ শাহাদাৎ বার্ষিকীর আয়োজন করে।

বীরমুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদারের শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা, স্মৃতি চারন ও স্মরণ সভাটি দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শ ম জয়নাল আবেদীন, মোঃ আলী আজগর, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন তালুকদার, নেত্রকোণা জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি, ৫ নং বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে মাসুদসহ উপজেলা আওয়ামী লীগের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদারের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা,
২৫/০৯/২৩ইং
০১৬২১২৫৫৭৭৭

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD