1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৪ শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু দেবীগঞ্জে ১৯ কোটি টাকার সেচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন সাত হাজারের বেশি মানুষ ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযান মাদকসহ গ্রেপ্তার ৯, উদ্ধার ট্যাপেন্টাডল ও গাঁজা শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত চারতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন এ মসজিদে নামাজ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নামাজ শেষে মহানগরবাসীসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ‘হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত এ মসজিদে প্রথম জুমার নামাজে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি।

নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের নবনির্মিত মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের অবশিষ্ট কাজগুলোও দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। সব কাজ সম্পন্ন হলে শাহ মখদুম দরগাহ শরীফ দেশের অন্যতম সুন্দর ও দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ খসরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা বিএনপি এবং মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ চলমান থাকায় এতদিন দরগাহ শরীফের পূর্ব পাশে টিনশেডের অস্থায়ী মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত মসজিদের নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে মসজিদটি মুসল্লিদের নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে নবনির্মিত মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হবে। অন্যদিকে, পূর্বের অস্থায়ী মসজিদের স্থানে দরগাহ মসজিদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে।

রাসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পের আওতায় ইতোমধ্যে দৃষ্টিনন্দন প্রবেশগেট ও চারতলা বিশিষ্ট মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে মাজার শরীফ, সীমানাপ্রাচীর, প্রশাসনিক ভবন, ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ শরীফের ঐতিহাসিক গুরুত্ব ও আধ্যাত্মিক পরিবেশ অক্ষুণ্ন রেখে পুরো কমপ্লেক্সের সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা। প্রকল্পের সব কাজ শেষ হলে ঐতিহাসিক এ ধর্মীয় স্থাপনাটি আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় রূপ পাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD