1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে একটি পিকআপ ভর্তি ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র‌্যাব-১৪। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।

১১ জুলাই শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চাঁদগাও এলাকা থেকে ওই পিকআপ ও ভারতীয় মদ জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিদেশি মদ ঢাকায় পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালায়। অভিযানে পশ্চিম চাঁদগাও এলাকার তিনানি-নন্নি গ্রামের পাকা রাস্তার পাশে র‌্যাব সদস্যরা অবস্থান নেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাবের টহল গাড়ি তাদের ধাওয়া করে এবং প্রায় ১০-১২ মিনিট পর পশ্চিম চাঁদগাও গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ভুসি দোকানের সামনে পিকআপটি ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক এবং ব্যবহৃত পিকআপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পলাতকদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD