1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

দিনাজপুরে বিশেষ অভিযানে আ.লীগের ৪৫ নেতাকর্মীসহ ১০২ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পঠিত

 হারুন রশিদ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে নাশকতার পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীসহ মোট ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৬ জুলাই) রাত থেকে শুরু হয়ে পরবর্তী ১২ ঘণ্টায় জেলার ১৩টি থানা ও পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে এ গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে।

সোমবার (৭ জুলাই) রাত ৯টার দিকে দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ এ অভিযানে গ্রেফতার হওয়া ৪৫ জন আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাকর্মী নাশকতার পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আটক হন। বাকি ৫৭ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত এবং পলাতক আসামি।

গ্রেফতারকৃতদের আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সুপার আরও জানান, নাশকতা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD