1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক

  • প্রকাশিতঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

রাজশাহী ব্যুরো

 

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জুলুর ঘনিষ্ঠ সহযোগী ও অস্ত্র বাহক পুট্ট বাবুকে সোমবার (৭ জুলাই) বেলা ১টার দিকে রাজশাহী প্রেসক্লাব থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। আটক পুট্ট বাবু রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার বাসিন্দা এবং নবাবজানের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, জুলু যখন অবৈধভাবে রাজশাহী প্রেসক্লাব দখলে রেখেছিলেন, তখন ওই ক্লাবেই দেশীয় অস্ত্র চালনা ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ চলতো। পুট্ট বাবু ছিল সেই প্রশিক্ষণের অন্যতম সক্রিয় সহযোগী ও অস্ত্র বহনকারী। আটকের সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী, সদস্য রাজিব আলী রাতুল, শামসুল ইসলাম,মশিউর, হুমায়ুন কবীর, সান্ত, হিরোসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে কেউ যেন এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রেসক্লাবের নাম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD