1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন নলডাঙ্গায় ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক কারবারি রতন গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে জেল জরিমান পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে লুট পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার  ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধ: ময়মনসিংহে তরুণ খুন, দ্রুত অভিযানে গ্রেপ্তার ৪ চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফ্যাসিষ্ট কানাইঘাট সীমান্তে আটক! স্বামীর যৌতুক মামলায় প্রতারক নার্স স্ত্রী কারাগারে 

চায়না জাল দিয়ে মাছ শিকারের চলছে

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল) টাংগাইলের ঘাটাইলঃ

উপজেলায় চায়না জাল দিয়ে অবাধে মাছ স্বীকার করছে জেলেরা। এতে দেশীয় প্রজাতির মাছ ডিমওয়ালা মাছ সহ জলজ প্রাণী ধরা পড়ছে এ জালে, হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির মাছ। ফলে মাছ শূন্য হয়ে পড়ছে নদী খাল বিল ও জলাশয়। খোঁজ নিয়ে জানা গেছে চায়না জাল সাধারণত এক থেকে দেড় ফুট উচ্চতা ও ৬০ থেকে ৯০ ফুট দৈঘ্য এবং ক্ষুদ্র ফাঁস বিশিষ্ট ঢলুক আকৃতির হয়। লোহার রড ও রডের রিং দিয়ে খোপ আকারে বাক্স তৈরি করে চারপাশ সূক্ষ্ম জাল দিয়ে ঘেরাও করে তৈরি করা হয়। ফলে দুদিক থেকেই মাছ ঢুকতে পারে। আকার ও মান ভেদে একটি চায়না জালের দাম দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ঘাটাইলের হামিদপুর বাজার, সাগরদিঘী, গারোবাজার, ধলাপাড়া, পাকুটিয়া সহ বিভিন্ন হাট বাজারে ধুমছে বিক্রি হচ্ছে এই চায়না জাল। এই চায়না জালে পুটি, ট্যাংরা, টাকী, মাগুর, চেলা, শোল, শিং, ছোট চিংড়ি, পোনা এমকি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ব্যাঙ, সাপ, শামুক, কুচিয়া মারা পড়ছে। ফলে হুমকিতে পড়ছে এসব জলজ প্রাণীর জীবন চক্র। চায়না জালে সব ধরণের মাছ ছেঁকে উঠে দাম কম হওয়ার স্থানীয় মৎস শিকারীরা এ জাল দিয়ে মাছ ধরে। উপজেলার টোক নদী, বংশাই নদী, চাপরা বিলে ৩০ থেকে ৪০ জেলে চায়না জাল পেতে মাছ ধরছে। এ সময় জালে ধরা পড়ছে দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় সব মাছ এমন কি নদী ও বিলে থাকা জলজ প্রাণী এ জালে উঠে আসছে। এতে হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির মাছ অবৈধ এই চায়না জাল বন্ধ না হলে আগামীতে দেশীয় প্রজাতির মাছ খুজে পাওয়া যাবে না, হুমকিতে পড়বে জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD