1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

ওয়ার্ড এবি পার্টির বিতরণ কর্মসূচি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার সালমা কুমিল্লাঃ

০২ জুলাই ২০২৫ | AB Party, Comilla city

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা মহানগর ১৫নং ওয়ার্ড এর উদ্যোগে গতকাল ২ জুলাই ২৫ কুমিল্লা মহানগরের ১৫নং ওয়ার্ডে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত ।

ওয়ার্ড সদস্য সচিব মিজানুর রহমান মুন্নার সভাপতিত্বে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,এবি পার্টি কুমিল্লা মহানগরের আহবায়ক গোলাম মুহা. সামদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুগ্ন আহবায়ক আশরাফুল আলম রতন, বিশিষ্ট সমাজসেবক বেলাল হোসেন, মহানগরের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল কাইয়ুম ভূঁইয়া মুকুল, যুগ্ম সদস্য সচিব আব্দুস সালাম শাহিন এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত শারমিন নীলা, ১৫নং ওয়ার্ড যুগ্ম সদস্য সচিব আজিজুল ইসলাম পারভেজ, ৬নং ওয়ার্ড আহবায়ক কালন মিয়া, ১৭নং ওয়ার্ড সমন্বয়ক কাজল বেগম, ১৬ নং ওয়ার্ড সমন্বয়ক দেলোয়ার হোসেন, ফয়সাল আহাম্মেদ, আবুল কাশেম, হাসনাত, ফারুক আহমেদ, রাসেল আহমেদসহ আরও অনেকে।

চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা রাজনীতিকে মানুষের সেবায় পরিণত করতে চাই। এবি পার্টি সবসময় অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবে। এই কর্মসূচি তারই একটি ধারাবাহিক অংশ।

অনুষ্ঠান শেষে শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এই মানবিক কার্যক্রমের জন্য এবি পার্টি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD