1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

রাজশাহীতে কালের কণ্ঠের বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আয়োজন করা হয় আনন্দঘন এক অনুষ্ঠানের। মঙ্গলবার  (১ জুলাই) বিকেলে রাজশাহীর বর্ণালীর মোড়ে অবস্থিত চুমুক রেস্টুরেন্টে কেক কেটে এই দিনটি উদযাপন করেন কালের কণ্ঠের রাজশাহী প্রতিনিধিরা।

বক্তারা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছরের সফল যাত্রার প্রশংসা করেন।

তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ভূমিকা প্রশংসনীয়। একইসঙ্গে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এ এক বছরের পথচলা শুধু সময়ের হিসাব নয়, এটি গুণগত মান, সততা ও সাহসিকতার সফল প্রমাণ। ভবিষ্যতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কর্মীরা যেন আরও দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে কাজ করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ের পুলিশ সুপার মো. গাজিউর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক নয়াদিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহা: আব্দুল আউয়াল, আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মোঃ মঈনউদ্দিন , দৈনিক রাজবার্তা পত্রিকার প্রধান প্রতিবেদক ও আমাদের সময় ডট কম পত্রিকার রাজশাহী প্রতিনিধি মো: ইফতেখার আলম বিশাল, দৈনিক নয়া কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান লিটন, এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মাল্টিমিডিয়ার এক বছরের যাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাকিলুর রহমান এর সহযোগিতায় দুইজন নারীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার রাজশাহীর প্রতিনিধি নাঈম হোসেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD