1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীগঞ্জে ১৯ কোটি টাকার সেচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন সাত হাজারের বেশি মানুষ ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযান মাদকসহ গ্রেপ্তার ৯, উদ্ধার ট্যাপেন্টাডল ও গাঁজা শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা: প্রত্যাহারে মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা: প্রত্যাহারে মানববন্ধন

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজুসহ শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জাকির হোসেন পিংকু, এসএ টেলিভিশনের আহসান হাবিব, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের মনোয়ার হোসেন জুয়েল, প্রথম আলোর আনোয়ার হোসেন দিলু এবং এনটিভি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শহিদুল হুদা অলক। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিটি সঞ্চলনা করেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহরুল ইসলাম। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানসাইনের বানিজ্যিক প্রধান আবু তাহের খোকন ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা প্রমূখ।

এসময় বক্তারা দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপ্তত্তা আইন বাতিলের দাবি জানান। তারা বলেন, দৈনিক যুগান্তরে প্রকাশিত মামুনের সংবাদটি ছিল বস্তুনিষ্ট ও তথ্য নির্ভর।

এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি প্রেসকাউন্সিলে অভিযোগ করতে পারতেন। অথচ তিনি তা না করে ডিজিটাল নিরাপত্তার মত কালো আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় ঠাঁকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম দায়েরকৃত মামলায় নিজে বাদি হননি। এই সংবাদের সাথে সম্পর্কহীন ব্যক্তিকে দিয়ে মামলা দায়ের করা হয়েছে। এতে বোঝা যায় এধরণের মামলা হয়রানি ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা মাত্র।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD